1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহাদেবপুরে বাড়িতে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার মালামাল উদ্ধার
August 9, 2026, 10:15 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

মহাদেবপুরে বাড়িতে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার মালামাল উদ্ধার

  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • 84 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামে একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজন দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরগ্রামের এক ব্যক্তির বাড়িতে রাতে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে বাসের যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় মামলা রুজু করে তদন্ত শুরু করে মহাদেবপুর থানা পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত মোঃ বয়েজ আলী (৪০), পিতা-মৃত বয়েন উদ্দিন, গ্রাম- হাতি মংগলা, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ; শ্রী দেব বসাক (১৮), পিতা- বাসুদেব বসাক, গ্রাম- দরিয়াপুর, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ; এবং শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা- বাণিসা ভৌমিক, গ্রাম- গাছা ১ নং কলোনি, থানা- গাছা, জেলা- গাজীপুরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, চোরচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST