1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ
February 26, 2026, 11:32 am
Title :
উল্লাপাড়া মডেল থানার আয়োজনে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কোটচাঁদপুর আল ফালাহ ইসলামি সেন্টারে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত নাব্যতা হারিয়ে কৃষিতে বিপর্যয়: জয়রামপুর কাঁঠালতলা তারিনীপুর খাল পুনঃখননে জরুরি দাবি নওগাঁয় ক্যানাল খাড়ি বা জল ডাঁড়ী খননের সংস্কার কাজ অনিশ্চয়তার পথে নওগাঁর আমবাটিতে বিনা লাভের দোকান চালু। উল্লাপাড়া বিএনপি’র সভাপতি হিসেবে ডিআইজি অ:খান সাঈদ হাসান জ্যোতিকে চায় তৃণমূল নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা মহেশপুরে নবনির্বাচিত এমপি মতিয়ার রহমানের পরিচিত ও মতবিনিময় সভা উল্লাপাড়া বিএনপির সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

মহেশপুরে স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ

  • Update Time : শনিবার, মে ৪, ২০২৪
  • 660 Time View

মোঃ তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি।

যে জীবন অন্যের জন্য নয়,সে জীবন জীবন-ই নয় এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমাপুর স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আলামপুর চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে দিনব্যাপী এই শরবত বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব ডাঃ আব্দুস সাত্তার খান। অনুষ্টানে সভাপতিত্ব করেন,আলামপুর স্বেচ্ছাসেবক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসাইন। এসময় আরো উপস্থাপিত ছিলেন,ইসমাইল হোসেন,আব্দুল বারেক কাজী,ইব্রাহীম সরকার,আব্দুল খালেক সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃ বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । কর্মসূচী তে ২৫০০ জন পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণ করা হয় ।এ সময় সংস্থার সাধারণ সম্পাদক রিপন হোসেন বলেন, আমাদের আলামপুর সেচ্ছাসেবক সংস্থাটি একটি অরাজনৈতিক মূলক সেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠন সব সময় সামাজিক উন্নয়নের কাজে অগ্রণী ভুমিকা পালন করে চলেছে। আমরা অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করি এবং সামাজিক উন্নয়ের সব সময় অগ্রণী ভূমিকা রেখে চলেছি। আমরা শীতের সময় অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকমুক্ত সমাজ গড়া,সেচ্ছায় রক্তদান সহ সমাজের বিভিন্ন উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা রেখে চলেছি। এরি অংশ হিসাবে আমরা এবছর এই তীব্র তাপদাহে তৃষার্ত মানুষের মাঝে ঠান্ডা পানিয় ও শরতবের  ব্যাবস্তা করেছি। এতে সাধারণ মানুষের পাশে দাড়াতে পেরে আমরা খুবি আনান্দিত।

আলামপুর স্বেচ্ছাসেবক সংস্থা সকলের ভালোবাসায় আরো সামনে দিকে এগিয়ে যেতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST