1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠেছে মোঃ বাপ্পি হোসেন
August 10, 2026, 1:03 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

নওগাঁ পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠেছে মোঃ বাপ্পি হোসেন

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • 389 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি

দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সক্রিয় ভূমিকা রাখায় তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।

মোঃ বাপ্পি হোসেন ছোটন বর্তমানে খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি তৃণমূল পর্যায়ে তার সম্পৃক্ততা তাকে একজন পরিচিত মুখে পরিণত করেছে।

এছাড়া তিনি ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথেও রয়েছে তার সম্পৃক্ততা।

তিনি রিযাজুল জান্নাত জামে মসজিদ, বটতলী-এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আল-আকসা জামে মসজিদ, চকইলাম, নওগাঁ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থান, যুবসমাজকে সংগঠিত করা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তিনি বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন।

তরুণ সমাজের একাংশ মনে করছেন, নতুন নেতৃত্ব হিসেবে তিনি সুযোগ পেলে ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গঠনে কাজ করবেন।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না দিলেও সমর্থকরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাওয়ার দাবি তুলেছেন।

এ বিষয়ে মোঃ বাপ্পি হোসেন ছোটন বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। জনগণ চাইলে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি।

নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা জোরদার হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সরব পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়দের প্রত্যাশা, যেই নির্বাচিত হোন না কেন, তিনি যেন জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST