
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে মান্দা থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার অফিস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, ডিউটি অফিস, রেকর্ডপত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার এবং থানার সার্বিক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মান্দা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত, জনবান্ধব ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
Leave a Reply