1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হেলাল উদ্দীন ফারহানের ‘দাদা নাতির বিয়ে’
May 18, 2026, 7:10 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

হেলাল উদ্দীন ফারহানের ‘দাদা নাতির বিয়ে’

  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 278 Time View

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় টিভি অভিনেতা আব্দুল্লাহ রানা এবার আসছেন এক ভিন্ন চরিত্র নিয়ে। সম্প্রতি একটি নতুন নাটক, ‘দাদা নাতির বিয়ে’-তে অভিনয় করেছেন এক এমন দাদার চরিত্রে, যিনি বয়সে ৫৭ হলেও আচরণে একেবারে ২৫ বছরের তরুণ! দাদার চরিত্রে দেখা যাবে এমন এক মানুষকে, যিনি নিজেকে এখনো যুবক ভাবেন, তরুণদের মতো পোশাক পরেন, রাস্তায় স্কুলগামী মেয়েদের সঙ্গে মিশতে চান এবং তাদের পেছনে ঘুরে বেড়ান। তবে গল্পের মোড় নেয় একেবারে অন্য দিকে, যখন এক তরুণী সত্যিই তার প্রেমে পড়ে যায়! এই ঘটনাই বদলে দেয় নাটকের গতিপথ। নাতি শাহরিয়ার শুভ দাদার এসব আচরণ মেনে নিতে না পেরে বিব্রত হয়ে পড়ে। অনেকবার দাদাকে বুঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কিন্তু নাটকের শেষভাগে জানা যায়, দাদা আসলে সবকিছু করছিলেন নিজের আদরের নাতির জন্য। তিনি যে মেয়ের সঙ্গে প্রেম করছেন, আসলে সেই মেয়েটিকেই নাতির জন্য পছন্দ করেছিলেন। প্রেম করে যাচাই করছিলেন, মেয়েটি তার নাতির উপযুক্ত কিনা! নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেলি আহসান, পারিসা জান্নাত এবং সিনথিয়া। নাটকটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম, রচনা ও পরিচালনায় রয়েছেন হেলাল উদ্দীন ফারহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST