1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়া বিএনপি’র সভাপতি হিসেবে ডিআইজি অ:খান সাঈদ হাসান জ্যোতিকে চায় তৃণমূল
February 25, 2026, 4:31 am
Title :
উল্লাপাড়া বিএনপি’র সভাপতি হিসেবে ডিআইজি অ:খান সাঈদ হাসান জ্যোতিকে চায় তৃণমূল নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা মহেশপুরে নবনির্বাচিত এমপি মতিয়ার রহমানের পরিচিত ও মতবিনিময় সভা উল্লাপাড়া বিএনপির সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান ব্যতিক্রমী সাদামাটা সুলভ আচরণের বহিঃপ্রকাশ। মহেশপুরে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি-এমপি মতিয়ারের নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা: জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা মহেশপুরে ৫০ শয্যা হাসপাতালে পরিছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি মতিয়ার রহমান

উল্লাপাড়া বিএনপি’র সভাপতি হিসেবে ডিআইজি অ:খান সাঈদ হাসান জ্যোতিকে চায় তৃণমূল

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
  • 14 Time View

উল্লাপাড়া প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে ডিআইজি(অ:) খান সাঈদ হাসান জ্যোতিকে দায়িত্ব প্রদান করা হোক।

স্থানীয় নেতাকর্মীদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হারিয়ে যাওয়া সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসন পুনরুদ্ধার করতে প্রয়োজন তাঁর মত সৎ, প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ, ত্যাগী ও কর্মী-বান্ধব দৃঢ় নেতৃত্ব। এই ক্ষেত্রে তাঁর সমান্তরাল আপাতত: আর কেউ নেই বলে মনে করেন মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা।

জানা যায়, ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদলের ঢাবি শাখার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন সরকারি চাকরির কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১১ সালে কথিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাঁকেও একই মামলায় আসামি করা হয়।

এরপর দীর্ঘ আট বছর পলাতক জীবন কাটানোর পর ২০১৮ সালে সেই মামলার ফরমায়েশি রায়ে জনাব তারেক রহমানকে যাবজ্জীবন এবং তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ২০২২ সালের মার্চ মাসে দণ্ডভোগ ও জরিমানা পরিশোধের পর পুনরায় তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন। বর্তমানে তিনি বিএনপি’র পুলিশ সংস্কার কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ উল্লাপাড়া উপজেলা বিএনপিকে নতুন দিক নির্দেশনা দিতে সক্ষম হবে। তারা মনে করেন, সভাপতি পদে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন, যিনি সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর রাখতে পারবেন।

উল্লাপাড়াবাসীর প্রত্যাশাদলীয় হাইকমান্ড তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST