1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
May 26, 2026, 12:07 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেশবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩
  • 240 Time View

কেশবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিপি খাতুন,কেশবপুর(যশোর): কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্বোধনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শোভা রাণী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র,জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উক্তি কে সামনে রেখে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার স্থানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি ঘটায়।উপজেলার বিভিন্ন ইউনিয় থেকে আগত চেয়ারম্যানবৃন্দরা আলোচনায় সভায় মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ,সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনিচুর রহমান,মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,সুফলাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মনুজুর রহমান,গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব শুভেচ্ছা বক্তব্যে বলেন,স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নের রুপরেখা তুলে ধরেন, এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা সদস্যদের ভাতা সর্ব নিম্ন এটার উপর গুরুত্ব দেন। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের ভাতা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST