1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কে.এ নিলয়ের ‘হৃদয় নিয়ে খেলা’ সিনেমায় শিশির!
March 29, 2026, 4:15 pm
Title :
নওগাঁয় চলছে পেট্রোল ও অকটেনের হাহাকার। বাইক প্রেমীরা দিশেহারা মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক মাদ্রাসা ছাত্রের চোখে আঘাত, হারাতে বসেছে চোখ, থানায় অভিযোগ দায়ের শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত নওগাঁয় বিজিবির অভিযানে ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য বহু মূল্যবান কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার। জিন্টু চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ঘর প্রদান নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার নওগাঁয় আত্রাই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি নওগাঁর পত্নী তলায় শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জীবননগরে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগণের সেবায় এগিয়ে এলেন সোহেল রানা বিপ্লব, মেম্বার পদে প্রার্থী ঘোষণা

কে.এ নিলয়ের ‘হৃদয় নিয়ে খেলা’ সিনেমায় শিশির!

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
  • 184 Time View

স্টাফ রিপোর্টার, পবিত্র দেব সমীর: এ প্রজন্মের সুদর্শন নায়ক শিশির সর্দার। চলচ্চিত্র ও নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতার ‘মৃত্যু ১৯’ নামের নতুন একটি সিনেমার মহরত হয় এফডিসিতে। এটি নির্মাণ করবেন তানভীর আহমেদ। সপ্তাহ না পেরুতেই এই নায়ক চুক্তিবদ্ধ হলেন নতুন আরেকটি সিনেমায়। নাম ‘হৃদয় নিয়ে খেলা’। এটি পরিচালনা করবেন কে.এ নিলয়। সিনেমাটিতে নায়িকা কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা। তিনি জানিয়েছেন আসছে মার্চে সিনেমার নির্মাণ কাজ শুরু হবে। অ্যাকশন-রোমান্টিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। নতুন সিনেমা নিয়ে শিশির বলেন, সিনেমার গল্পটি দারুণ। এতে অ্যাকশন-রোমান্স সব আছে। পরিপূর্ণ বাংলা সিনেমা বলতে যা বোঝায় সবই এই সিনেমায় রয়েছে। পরিচালক নিলয় বলেন, শিশির নতুন হলেও এর আগে কয়েকটি সিনেমা এবং নাটকে কাজ করেছে। আশা করছি, এই সিনেমাটি ভালো কাজ করবে। মার্চে শুটিং শুরু করে একটানা কাজ শেষ করতে চাই। চলতি বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে শিশির অভিনীত মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা। এগুলো হচ্ছে—অপূর্ব রানার ‘জলরঙ’ ও তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমা। রোজার ঈদের পর শিশিরের ‘মৃত্যু ১৯’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে রয়েছে রাজ রিপা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST