1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সায়মন তারিকের সিনেমায় জুটি হচ্ছেন শিপন-মিষ্টি জান্নাত
September 24, 2026, 11:45 am
Title :
যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

সায়মন তারিকের সিনেমায় জুটি হচ্ছেন শিপন-মিষ্টি জান্নাত

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
  • 192 Time View

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমার নাম ‘বিবর’।দেওয়ান নাজমুলের গল্পে ও বাবুল রেজার সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক। এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। গানটি গেয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। সালাউদ্দিন সাগরের কথায়, পলক হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। সিনেমা প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘চলতি মাসের শেষের দিকে বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে।’ সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে আরও অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST