
জাহাঙ্গীর আলম ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে আল ফালাহ ইসলামি সেন্টার-এর উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে সেন্টারের হলরুমে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাস্টার মশিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল ফালাহ ইসলামি সেন্টারের কার্যক্রম সমাজের কল্যাণে বিশেষ অবদান রাখছে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ কামিল মাদ্রাসা-এর অধ্যক্ষ মাওলানা আক্তারুজ্জামান। তিনি বলেন, আল ফালাহ ইসলামি সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, যা অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা নাজির আহমেদ, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, সাফদারপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা, দোড়া ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক খান, বলুহর ইউনিয়ন আমীর শাহ আলম, ঝিনাইদহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রুস্তম আলী, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, সাবেক ছাত্র নেতা সাদ আহমেদ ও জুবায়ের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply