1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর কমিটি গঠন
May 26, 2026, 6:16 pm
Title :
Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
  • 165 Time View

গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ Zia Cyber Force-ZCF জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঝিলপাড়ার কৃতি সন্তান কাজী রাসেল কে আহবায়ক ও জাহিদ হাসান জয় কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। ২১ অক্টোবর ২০২৫ ইং তারিখে জিয়া সাইবার ফোর্স ( জেডসিএফ ) এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী, স্কোয়াড্রন লিডার ( অবঃ ), চেয়্যারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব শফিকুল ইসলামের সাক্ষর সম্বলিত ১১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক পদে যথাক্রমে সামিউল মিয়া, তৌফিকুর রহমান তুহিন, মাসুদার রহমান সোহান,ফরহাদুজ্জামান বিপুল ও শফিউল ইসলাম সুমন। সদস্য পদে যথাক্রমে আহসান হাবীব, শাহাদাত জামান, আরাফাত ইসলাম বেনজিন ও রাসেল মিয়া। নেতাকর্মিরা মনে করে উক্ত কমিটির দ্বারা সঠিক নেতা নির্বাচন ও যোগ্য ব্যক্তিকে কমিটি দেওয়া হয়েছে। তারা আরো আশাব্যক্ত করে যে, তাদের নেতৃত্বের প্রতিফলন হিসেবে দলের পক্ষে সর্বোচ্চ শ্রম দিয়ে দলের সাইবার ইউনিটের হাতকে আরো শক্তিশালী করবে। এদিকে জিয়া সাইবার ফোর্স ( জেডসিএফ ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নবগঠিত জেলা কমিটির পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST