1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
February 23, 2026, 5:27 am
Title :
নওগাঁ পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠেছে মোঃ বাপ্পি হোসেন উল্লাপাড়ায় বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান সাঈদ হাসান জ্যোতিে মহেশপুরে চাঁদা দিতে না পারায় কলেজ ছাত্রীসহ তার মা-বাবাকে হাতুরি পেটা মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা ভারতে অনুপ্রবেশকালে ৯ বাংলাদেশি আটক জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় বিয়ে বাড়িতে আসা এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নওগাঁ বিয়ে বাড়িতে আসা নারীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক নওগাঁয় জমিসংক্রান্ত কারনে হামলা ও মোটরসাইকেল ভাংচুর মিডিয়া থেকে দূরে থাকা মানুষটাই এখন সংসদ সদস্য

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 19 Time View

 

জীবননগর অফিস:

জীবননগর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে বিকেল জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান
অভিযানে সহযোগিতা করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান সেখের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল।এ

ছাড়া অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৪টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।

কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্যবসায়ীদের সঠিক দামে পণ্য বিক্রি এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST