
নওগাঁ প্রতিনিধি:
সভায় আসন্ন ঈদকে কেন্দ্র করে জেলার প্রধান প্রধান মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই ও পকেটমার প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য রোধ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঈদ উপলক্ষে কেনাকাটার চাপ বৃদ্ধি পাওয়ায় বাজার ও সড়কে জনসমাগম বাড়বে এ বিষয়টি মাথায় রেখে আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যে গতি আসে, ফলে অসাধু চক্র সক্রিয় হওয়ার আশঙ্কাও থাকে।
এ পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ মার্কেট, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও জনসমাগমস্থলে বাড়তি পুলিশ মোতায়েন, নিয়মিত মোবাইল টহল ও সাদা পোশাকে নজরদারি জোরদার করা হবে।
পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, প্রবেশ ও বাহির পথ আলাদা রাখা, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই।
এছাড়া বৈদ্যুতিক সংযোগের ত্রুটি, অতিরিক্ত তারের ব্যবহার ও দাহ্য পদার্থ সংরক্ষণে অসতর্কতা থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে তাই অগ্নিনির্বাপণ যন্ত্র প্রস্তুত রাখা এবং জরুরি নির্গমন পথ খোলা রাখার ওপর জোর দেওয়া হয়।
সভায় নকল ও ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যেন ভেজাল বা নিম্নমানের পণ্য বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলারও আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, যেকোনো সন্দেহজনক ঘটনা, চুরি, ছিনতাই বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশ কন্ট্রোল রুমে জানাতে হবে।
পুলিশ ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত উদ্যোগই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তারা বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত সময় মেনে দোকান খোলা ও বন্ধ রাখা এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণে ব্যবসায়ীরা সচেষ্ট থাকবে।
সভা শেষে নওগাঁ জেলাবাসীর জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর ঈদ উপহার দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Leave a Reply