1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় জমিসংক্রান্ত কারনে হামলা ও মোটরসাইকেল ভাংচুর
February 23, 2026, 5:25 am
Title :
নওগাঁ পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠেছে মোঃ বাপ্পি হোসেন উল্লাপাড়ায় বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান সাঈদ হাসান জ্যোতিে মহেশপুরে চাঁদা দিতে না পারায় কলেজ ছাত্রীসহ তার মা-বাবাকে হাতুরি পেটা মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা ভারতে অনুপ্রবেশকালে ৯ বাংলাদেশি আটক জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় বিয়ে বাড়িতে আসা এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নওগাঁ বিয়ে বাড়িতে আসা নারীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক নওগাঁয় জমিসংক্রান্ত কারনে হামলা ও মোটরসাইকেল ভাংচুর মিডিয়া থেকে দূরে থাকা মানুষটাই এখন সংসদ সদস্য

নওগাঁয় জমিসংক্রান্ত কারনে হামলা ও মোটরসাইকেল ভাংচুর

  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 14 Time View

। রিজওয়ান নওগাঁ। গত ২১ তাং শনিবারে নওগাঁ জেলার ধামইরহাটে এক ব্যক্তির উপর হামলা করা হয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। জানা যায় যে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমএম সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ সোয়াইব হোসেনের উপর এই ন্যাক্কার জনক হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার শিকার আহত সোয়াইব হোসেন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোঃ সোয়াইব হোসেন ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলা করা হয়েছে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি আরও দাবি করেন যে, নিরপেক্ষ তদন্ত মোতাবেক প্রশাসন এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আহত মোঃ সোয়াইব হোসেনের সহকর্মীরা ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST