1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা:
February 23, 2026, 9:19 pm
Title :
ব্যতিক্রমী সাদামাটা সুলভ আচরণের বহিঃপ্রকাশ। মহেশপুরে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি-এমপি মতিয়ারের নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা: জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা মহেশপুরে ৫০ শয্যা হাসপাতালে পরিছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি মতিয়ার রহমান মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ভাই কে ফুলেল শুভেচছা জানান লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। ঝিনাইদহে আ. লীগ অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা প্রদান নওগাঁ পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠেছে মোঃ বাপ্পি হোসেন উল্লাপাড়ায় বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান সাঈদ হাসান জ্যোতিে মহেশপুরে চাঁদা দিতে না পারায় কলেজ ছাত্রীসহ তার মা-বাবাকে হাতুরি পেটা

নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা:

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • 42 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার নওগাঁ জেলায় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সময়, ২৩-০২-২০২৬ ইং, দুপুর ১২ টা সোমবার শহরের এটিম মাঠ সংলগ্ন ডেমক্রেসিওয়াচ হলরুমে আয়োজিত এই সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। যুব সমাজকে সম্পৃক্ত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় ও রূপান্তরের কারিগরি সহায়তায় “আস্থা” প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ। সভায় সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের সদস্য সাংবাদিক কায়েস উদ্দিন, মোসাদ্দেক হোসেন, দেওয়ান মতিউর রহমান স্বপনসহ বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও নারী নেতৃবৃন্দ। ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ এবং সিনিয়র ফিল্ড অফিসার রিমা আক্তার সভায় উপস্থিত থেকে কর্মসূচির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, উঠান বৈঠকের মাধ্যমে বিপথে যাওয়া যুবকদের সচেতন করে তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সমাজের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে বৈষম্য দূর করে একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। সভাটি স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও যুব শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST