
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বিয়ে বাড়িতে আসা এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল(২২ফেব্রয়ারি) সকালে এ ধর্ষণের ঘটনা ঘটে।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ পাওয়া মাত্র পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
স্থানীয় জনগণের সহায়তায় ভোররাতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এ মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো অনুপ (২০), হাসদা (১৯) ও সরেন (১৯)। তাদের সকলের বাড়ি নিয়ামতপুর থানা এলাকায় বলে জানা গেছে। গ্রেফতারের পর আসামিদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ।
Leave a Reply