1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিদেশ থেকে আর বাড়ি ফেরা হলোনা সাইফুলের গ্রাম জুড়ে শোঁকের মাতম
May 25, 2026, 7:46 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদেশ থেকে আর বাড়ি ফেরা হলোনা সাইফুলের গ্রাম জুড়ে শোঁকের মাতম

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
  • 128 Time View

। খলিলুর রহমান জুয়েল পুড়াপাড়া থেকে / যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের মালায়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম (৩০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল সন্ধা ৭.৩০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন) সাইফুল ইসলাম (৩০) ২০২৩ সালে সংসারের একটু সুখের আশায় মালায়েশিয়ায় যান। সেখানে সে দীর্ঘ দিন কাজ করেন। হঠাৎ করে কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বন্ধুদের সহযোগিতায় মালয়েশিয়া থেকে ২৫ সেপ্টম্বর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান তখন তার পরিবারের লোকজন যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জটিল কঠিন রোগ ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে স্থানীয় ডাক্তার ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর রাত ৭ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। এ খবর তার গ্রাম ও আত্মীয়র মাঝে পৌঁছালে এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন। সাইফুল ইসলাম (৩০)একজন সাদা মনের মানুষ ছিলেন বিনয়ী ভদ্র । সে রামকৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে। সে এক ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।তার লাশ রাত্রে বাড়িতে পৌঁছালে এলাকার মানুষ ছুটে আসেন একনজর দেখতে। ৭ অক্টোবর সকাল ১১ টা৩০ মিনিটে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের থানা সেক্রেটারি জনাব নুরুজ্জামান, সুখপুকুরিয়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী সভাপতি জনাব আব্দুল আলিম, ওয়ার্ড সভাপতি মোঃ জহির উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ পরিচালনা করেন শিক্ষক মোক্তার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST