1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা
February 23, 2026, 5:24 am
Title :
নওগাঁ পৌরসভার কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠেছে মোঃ বাপ্পি হোসেন উল্লাপাড়ায় বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান সাঈদ হাসান জ্যোতিে মহেশপুরে চাঁদা দিতে না পারায় কলেজ ছাত্রীসহ তার মা-বাবাকে হাতুরি পেটা মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা ভারতে অনুপ্রবেশকালে ৯ বাংলাদেশি আটক জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় বিয়ে বাড়িতে আসা এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নওগাঁ বিয়ে বাড়িতে আসা নারীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক নওগাঁয় জমিসংক্রান্ত কারনে হামলা ও মোটরসাইকেল ভাংচুর মিডিয়া থেকে দূরে থাকা মানুষটাই এখন সংসদ সদস্য

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা

  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 18 Time View

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আইকন একাডেমির পরিচালক মীর মোশাররফ হোসেন, সাবেক অধ্যাপক আব্দুল গফ্ফার হাওলাদার এবং শরনখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ উসমান গনি। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ বছর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ শিক্ষার্থীর মধ্যে ১০ জন গোল্ডেন জিপিএ ও ৩২ জন সাধারণ শাখায় বৃত্তি অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST