1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মোহনপুর বাজার কালী মন্দিরে অষ্টপ্রহর কীর্তন উৎসব: ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা
May 25, 2026, 8:08 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহনপুর বাজার কালী মন্দিরে অষ্টপ্রহর কীর্তন উৎসব: ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা

  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 87 Time View

মোঃসুজন আহমেদসিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

মোহনপুর বাজার কালী মন্দির প্রাঙ্গণে আজ (২২ অক্টোবর) অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য অষ্টপ্রহর কীর্তন উৎসব। দিনব্যাপী ধর্মীয় আচার, ভজন এবং কীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। সান্ধ্যকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের পদচারণায় মন্দির চত্বর হয়ে ওঠে এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশ।

এই ধর্মীয় ও সামাজিক উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। তিনি ভক্তবৃন্দ, মন্দির কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় তিনি বলেন,
সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসা প্রতিষ্ঠিত হলে সমাজে প্রকৃত শান্তি আসবে। এই কীর্তন অনুষ্ঠান সেই সম্প্রীতিরই এক উজ্জ্বল উদাহরণ।

মন্দির কমিটির পক্ষে জনাব সাধন চন্দ্র তাকে স্বাগত জানিয়ে বলেন,
“আমাদের এই মন্দিরে প্রতিবছরই অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করা হয়। তবে এবারের উৎসবে আপনার আগমন আমাদের জন্য এক বিশেষ গৌরব।”

উত্তরে খান সাঈদ হাসান জ্যোতি বলেন,
“আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দে শামিল হতে চাই। এই অনুষ্ঠানে এসে মানুষের ভক্তি, ভালোবাসা ও মিলনমেলা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।

মন্দির কমিটির সভাপতি জানান, এই দিন-রাতব্যাপী অষ্টপ্রহর কীর্তনে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ শত শত ভক্ত অংশ নেন। কীর্তনের তালে তালে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

উৎসব জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

এই অষ্টপ্রহর কীর্তন উৎসব ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠেছে। মোহনপুরের মানুষ এক কণ্ঠে জানিয়েছে
মানবতার বন্ধনে আমরা এক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST