মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও কুমিল্লা পাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
আটকদের মধ্যে, সাত জন নারী ও দুইজন পুরুষ রয়েছে। তারা সবাই গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
শনিবার (২১ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানার বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিএনপি’র টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়
অন্যদিকে, মাধবখালী বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ ও ১০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানাই বিজিবি।
Leave a Reply