November 10, 2026, 9:58 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানের সাতজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : Friday, January 19, 2024
  • 404 Time View

মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৪৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় এবং সকল থানা পুলিশ কর্তৃক ১২ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়,গত ১৮/০১/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ঘটনা- ১ঃ রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৫ নং বাচোর ইউপি অন্তর্গত দোশিয়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে হেলিপুল নামক ব্রিজের উপর অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ বাবু (৪০), পিতা-মৃত হামিদ পাগলা, সাং গোগর মাঝাটোলা, ০২। মোঃ রুবেল রানা, (২৩) পিতা- মোঃ রমজান আলী ০৩। মোঃ সেলিম (২৫) পিতা-আব্দুর রহিম, উভয় সাং- গোগর ঝারবাড়ী, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ঘটনা- ২ঃ রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১নং ধর্মগড় ইউপির অন্তর্গত চেংমারী গ্রামস্থ ধৃত আসামী মোঃ সবুর (২৮), পিতা-মোঃ সমির, সাং-চেংমারী, থানা- রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আসামী মোঃ সবুর (২৮), পিতা-মোঃ সমির, সাং-চেংমারী, থানা- রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামল রুজু করা হয়। ঘটনা- ৩ঃ ভূল্লী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন লাউথুতি সরকারপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রহিম বাদশা, পিতা-মোঃ জামাল উদ্দীন এর নির্মানাধীন টিনসেট বিল্ডিং সংলগ্ন উত্তর পার্শ্বে তুরকপথা বাজার হইতে ঠেঙ্গামেলী গামী কাচা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৫ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ নুর ইসলাম @ নুরুল ড্রাইভার (৪০), পিতা-মৃত আঃ রশিদ, গ্রাম- লাউথুতি (সরকারপাড়া),থানা-ভূল্লী, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ঘটনা- ৪ঃ পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৮নং দৌলতপুর ইউপির অন্তর্গত বাঁশগাড়া মোড় হইতে বুড়াধাম গামী পাকা রাস্ত সংলগ্ন জনৈক সাগর চন্দ্র দাস এর বসতবাড়ী ৫০ গজ পশ্চিম দিকে কালভার্ট এর উপর সন্দেহভাজন ব্যাক্তি শ্রী মধুরাম (৩৮), পিতা- শ্রী দেবেন্দ্রনাথ রায়, সাং-বাঁশগাড়া, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁওকে তল্লাশী করে ২০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ঘটনা- ৫ঃ হরিপুর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৫ নং হরিপুর ইউপির অন্তর্গত মশানগাঁও গ্রামস্থ ধৃত আসামী মোঃ হোসেন আলী ওরফে মিলন এর বসত বাড়ির ভিতর আঙিনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ হোসেন আলী ওরফে মিলন (৩৫), পিতা-মৃত রাজা মিয়া ,সাং-মশানগাঁও, থানা- হরিপুর, জেলা -ঠাকুরগাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০৪ টি, রাণীশংকৈল থানা- ০২ টি, বালিয়াডাঙ্গী থানা- ০১ টি, হরিপুর থানা- ০১ টি, রুহিয়া থানা- ০১ টি, ভূল্লী থানা- ০১ টি ও পীরগঞ্জ থানা- ০২ টি সহ সর্বমোট ১২ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

আপনাদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৩২০-১৩৭৩০০ (পুলিশ সুপার, ঠাকুরগাঁও), ০১৩২০-১৩৮২৯৮ (কন্ট্রোল রুম ঠাকুরগাঁও)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST