1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হাকিমপুরে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফেসবুকে কটাক্ষ। যুবক গ্রেপ্তার
June 26, 2026, 11:46 am
Title :
নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক

হাকিমপুরে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফেসবুকে কটাক্ষ। যুবক গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪
  • 347 Time View

মো. লুুৎফর রহমান,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৯ জুন) দুপুরে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তাঁর নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন। তিনি ফেসবুকে লিখেন ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে ক্ষোভের সৃস্টি হয় এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ওই যুবকের এমন পোস্টের তীব্র প্রতিবাদ জানান। তাঁদের পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল বুধবার দুপুরে হাকিমপুর থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে গতকাল বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর আলম একসময় হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডে চাকরি করতেন। এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ‘বাংলা হোপ’ নামের একটি বেসরকারি সংস্থাতেও কর্মরত ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST