
আলামিন হেসেন মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী পুরুষ ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়,সোমবার বিকালে বাঘাডাংঙ্গা খোশালপুর,বেনীপুর কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
এ সময়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে, ছয় জন পুরুষ – নারী-৬ জন ও ২ জন শিশু।
আটকরা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।
জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।।
Leave a Reply