1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
September 21, 2026, 6:57 pm
Title :
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
  • 357 Time View

শান্তি আক্তার নওগাঁ সংবাদদাতা:

নওগাঁর আত্রাই শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক শাহিদুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে,,শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তুহিন শ্রেণিকক্ষে তার ছেলেসহ অন্যান্য শিক্ষার্থীদের অকারণে শারীরিকভাবে নির্যাতন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর গণিত বিষয়ে খাতায় কম নম্বর পাওয়ায় ওই শিক্ষার্থীকে পিটিয়ে শারীরিকভাবে আঘাত করা হয়।

এ বিষয়ে ঐ স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা ফিরোজা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি পুরোপুরি সত্য।

আমি জানতে পেয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি নিজেই আমাকে জানিয়েছেন, গণিতের খাতায় নাম্বার কম পাওয়ায় ঐ সকল শিক্ষার্থীদেরকে তিনি মেরেছেন।

এছাড়াও অভিযুক্ত ঐ শিক্ষক বিধি বহির্বিতভাবে তার বাড়িতে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদেনকে প্রাইভেট পড়ান যা বিধি মোতাবেক অবৈধ। এ বিষয়ে আমি শীঘ্রই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর রিপোর্ট প্রতিবেদন দাখিল করব।

তবে অভিযুক্ত শিক্ষক তুহিন রহমান রনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। বিষয়টি ভিত্তিহীন।” আর প্রাইভেট আমি পড়াইনা।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম আগামীর দর্পণকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।

বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য উক্ত ক্লাস্টারের এটিও কে দায়িত্ব দিয়েছি।

তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST