1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে সামাজিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
May 3, 2026, 4:19 pm

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
  • 101 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধি

চট্টগ্রামের  সীতাকুণ্ড উপজেলায় ব্যাপী সামাজিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২৮শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার সকাল ৯টা সীতাকুন্ড উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো হচ্ছে – সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড আলিয়া কামিল(এম এ) মাদ্রাসা, সীতাকুণ্ড উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়,ছোট কুমিরার মসজিদ্দা উচ্চ বিদ্যালয় এবং ভাটিয়ারী ইউনিয়নের টিএসি তবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়।

এ সময় কেন্দ্র গুলো পরিদর্শন করেন,ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন, রাফিদুল ইসলাম ও মাসুদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST