1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
May 3, 2026, 4:17 pm

হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 77 Time View

মোঃসুজন আহমেদসি রাজগঞ্জ প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ছয়জন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। বক্তারা এ ঘটনাকে “দেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি জানান।

তারা আরও বলেন, “লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হয়েছে।” বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহাজাহান আলী। প্রধান অতিথির বক্তব্য ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর আমির আব্দুল করিম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা সাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST