1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার,
April 24, 2026, 8:55 pm

নওগাঁয় ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার,

  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • 38 Time View

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযান অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩) এপ্রিল নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামের কামারপাড়া এলাকায় বিশেষ চিরুনি তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে বসতবাড়ির আশপাশ, ধানক্ষেত ও ভুট্টাক্ষেত ঘিরে তল্লাশি করে প্রায় ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, ড্রামসহ অন্যান্য উপকরণও জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উদ্ধারকৃত চোলাই মদ ও সংশ্লিষ্ট সকল উপকরণ ধ্বংস করা হয়।

পরে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST