November 10, 2026, 4:16 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

  • Update Time : Tuesday, April 28, 2026
  • 377 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যার পর মাদক উদ্ধার ও অপরাধ প্রতিরোধে সারাইগাছি রোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের ফকিরের মোড় সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ।

পরে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালিয়ে মো: শাওন শেখ (২৪), মোছা: রিক্তা বেগম (৪০) ও মোছা: রুবিনা (২২)–এই তিনজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে পৃথক তিনটি সাদা পলিথিনে রাখা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়, যার মূল্যও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটককৃতরা পরস্পরের স্বামী-স্ত্রী ও মা। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

চমকপ্রদ তথ্য হলো, নিজেদের সন্দেহমুক্ত রাখতে শাওন শেখ তার স্ত্রী ও কোলে থাকা শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহন করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST