
ওমর ফারুক, জীবননগর, চুয়াডাঙ্গা
আধুনিক কলাকৌশল ব্যবহারে ফলন বাড়ানোর আহ্বান, কৃষকদের মাঝে বীজ বিতরণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অফিসে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আল-আমিন সিনিয়ার টিএসও কোটচাঁদপুর।
বক্তারা বলেন, বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই।
হাইব্রিড ও উফশী ধানের উন্নত জাত চাষের পাশাপাশি সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
কর্মশালায় কৃষকদের হাইব্রিড ও উফশী ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত মানের সবজি বীজ ব্যবহার, বায়োপেস্টিসাইড ও সারের সঠিক প্রয়োগ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড ধান-১০ এর বীজ বিতরণ করা হয়।
Leave a Reply