
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। কর্মসূচিতে নওগাঁ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply