1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সড়কে অপরাধ প্রতিরোধে নওগাঁ পুলিশ সুপারের নিরাপত্তা তদারকি, ডোমিন্যান্ট টহল
August 10, 2026, 8:49 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

সড়কে অপরাধ প্রতিরোধে নওগাঁ পুলিশ সুপারের নিরাপত্তা তদারকি, ডোমিন্যান্ট টহল

  • Update Time : সোমবার, জুন ১, ২০২৬
  • 248 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়কে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও ডোমিন্যান্ট টহল পরিচালনা করেছেন। শনিবার (৩১ মে) রাতে তিনি সাপাহার, পোরশা, সরাইগাছি বাজার, বেজোড়া বাজারসহ সাপাহার-পোরশা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি নিজে ডোমিন্যান্ট টহলে অংশ নিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি উপস্থিত সকলকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেতন থাকার আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সাপাহার, পোরশা, সরাইগাছি ও চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ডাকাতি ও ছিনতাই কঠোরভাবে দমন করা হবে। গত কয়েক মাসে পুলিশের ধারাবাহিক অভিযানে এ এলাকায় সড়ক ডাকাতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে অর্ধশতাধিক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে রয়েছে। নওগাঁ জেলায় ডাকাতির যেকোনো অপচেষ্টা জেলা পুলিশ কঠোর হাতে মোকাবিলা করবে।” এ সময় পুলিশ সুপারের সঙ্গে সাপাহার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST