1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ: নওগাঁয় শহীদ জিয়া প্রজন্ম দলের কর্মসূচি
September 22, 2026, 4:10 pm
Title :
নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা

তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ: নওগাঁয় শহীদ জিয়া প্রজন্ম দলের কর্মসূচি

  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • 335 Time View

নওগাঁ প্রতিনিধি:

তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল, নওগাঁ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ শহরের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার আশপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন এবং দপ্তর সম্পাদক মানিক আলী।

এছাড়াও শহীদ জিয়া প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি শেষে বক্তারা বলেন, তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি প্রতিশ্রুতি নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেনের নিশ্চয়তা।

জলবায়ু পরিবর্তনের এই সময়ে সবাইকে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। নেতাকর্মীরা এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST