1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
August 10, 2026, 8:43 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

নওগাঁয় ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬
  • 132 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর বারোমাসি বিল এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চ ল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের বাসিন্দা এবং পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী ছিলেন। পুলিশের তদন্তে জানা যায়, ব্যবসায়িক সাফল্য ও আর্থিক লাভকে কেন্দ্র করে পূর্বপরিচিত কয়েকজনের মধ্যে লোভ ও ঈর্ষার সৃষ্টি হয়। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে শফিকুল ইসলামকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার জয়নুল (৩৫) এবং মান্দা উপজেলার আশরাফুল (২৬)। মামলার আরও এক আসামি বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ জানায়, গত ৮ জুন কৌশলে শফিকুলকে ডেকে নিয়ে বারোমাসি বিল সংলগ্ন পারঘাটি ব্রিজ এলাকায় হত্যা করা হয়। পরে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। গত বৃহস্পতিবার মরদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ তদন্ত টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST