1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ
June 19, 2026, 6:29 pm
Title :
নওগাঁয় যুব জামায়াতের উদ্যোগে ফল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ নওগাঁয় ২০২৬ এর জাতীয় ফল মেলার উদ্ভোধন নওগাঁর ধামুইরহাটে সরকারী বৃক্ষ চুরির হিড়িক,স্বয়ং বিট কর্মকর্তা ই বড় চোর ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭ পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর মাদকবিরোধী অভিযান: ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের।

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ

  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 51 Time View

 শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা), দুটি মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ টাকা জব্দ করা হয়। ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ইমাম হাসান বুলেট (পিতা: খলিলুর রহমান, গ্রাম: জগতসিংহপুর, নওগাঁ সদর) এবং আশিকুর রহমান সানি (৩৯) (পিতা: মোন্তাসের, গ্রাম: হাস্তা বাসন্তপুর, আক্কেলপুর, জয়পুরহাট) নামে দুইজনকে আটক করে। তল্লাশিকালে ইমাম হাসান বুলেটের ব্যবহৃত মোবাইল ফোনে ACE67, BD345, 2222bet, 7J77, 77ABC, Jita Go, Taka Bet, UIP, BB44, PK OK, CK44, 2777bet, BK33 ও CV66-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে তার গত এক মাসে প্রায় ৭৩ হাজার ৮৩৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা) উদ্ধার করা হয়। অপরদিকে, আশিকুর রহমান সানির মোবাইল ফোনে জুয়া সংক্রান্ত বিকাশ ও নগদ লেনদেনের তথ্য পাওয়া যায়। অভিযানে ইমাম হাসান বুলেটের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমান সানির কাছ থেকে ১ হাজার ১৪০ টাকা, দুটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে মাদক, জুয়া, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST