1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাপাহার আমের বাজার ও আড়তের নিরাপত্তায় জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: পুলিশ সুপার
August 10, 2026, 5:34 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

সাপাহার আমের বাজার ও আড়তের নিরাপত্তায় জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: পুলিশ সুপার

  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 136 Time View

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ আমের আড়ত সাপাহার আমের বাজারে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার আমের বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আমের মৌসুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাজারে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন। পুলিশ সুপার বাজারের বিভিন্ন আমের আড়ত ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রতারণা প্রতিরোধ, নিরাপদ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে তারা আরও নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তারা বাজারে নিরাপত্তা জোরদার করায় জেলা পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST