1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান
August 8, 2026, 1:12 pm
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬
  • 132 Time View

। সোহেল চৌধুরীঃ স্টাফ রিপোর্টার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামে এক ব্যতিক্রমী ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্রী পার্থ কুমার দাস। শুক্রবার (১৯ জুন, ২০২৬) জুমার নামাজের পর স্থানীয় দয়রামপুর জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। ​ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ আল এহসান। ​জানা গেছে, আব্দুল্লাহ আল এহসান (সাবেক পার্থ কুমার দাস) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা। তার পিতার নাম বীজন দাস এবং মাতার নাম ফুলমতি। দীর্ঘদিনের পড়াশোনা, চিন্তা-ভাবনা ও ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বইচ্ছায় ও সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ​শুক্রবার দুপুরে স্থানীয় দয়রামপুর জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের সামনে তিনি কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করেন। এই নতুন যাত্রায় স্থানীয় এলাকাবাসী তাকে স্বাগত জানিয়েছেন এবং তার নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন। ​ইসলাম ধর্ম গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল এহসান বলেন, “ইসলামের শান্তি ও ন্যায়ের বাণী আমাকে আকৃষ্ট করেছে। আমি আমার নতুন জীবনে শান্তি ও সন্তুষ্টির সন্ধান করছি। আমার নতুন জীবনের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।” ​এলাকাবাসী জানান, পার্থ কুমার দাসের এমন সিদ্ধান্তে তারা খুশি এবং তাকে ইসলামি জীবনযাত্রায় অভ্যস্ত হতে স্থানীয়রা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST