1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার
August 8, 2026, 1:12 pm
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • Update Time : রবিবার, জুন ২১, ২০২৬
  • 130 Time View

 শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলায় বয়স্ক নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি রাসায়নিক ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, গত কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ একটি প্রতারক চক্র বয়স্ক নারীদের লক্ষ্য করে অপরাধ সংঘটিত করে আসছিল। তারা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ বা স্কোপোলামিন (Scopolamine) নামের একটি রাসায়নিক ব্যবহার করে ভুক্তভোগীদের সাময়িকভাবে বিভ্রান্ত বা সম্মোহিতসদৃশ অবস্থায় নিয়ে যেত। এরপর ভুক্তভোগীরা নিজেরাই স্বর্ণালংকার, টাকা-পয়সা কিংবা বাসার আলমারিতে থাকা মূল্যবান জিনিসপত্র অপরাধীদের হাতে তুলে দিতেন। এ ঘটনায় নওগাঁ থানায় তিনটি মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, বিভিন্ন ডাটা বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চক্রটি টাঙ্গাইলে একই ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চক্রের তিন সদস্য—মো. আবু হাসান, মো. বাবু ও মো. সবুজকে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের নওগাঁর কয়েকজন ভুক্তভোগী ইতোমধ্যে শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তাদের চক্রের মূল কার্যক্রম নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাকেন্দ্রিক। চক্রটির ৮ থেকে ১০টি সক্রিয় দল রয়েছে, যারা দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে অপরাধ সংঘটিত করে। তারা নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় অন্তত ১০টি অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চক্রটি সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন সদস্য সাহায্যের কথা বলে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। এরপর আরও দুই সদস্য এসে কথাবার্তার একপর্যায়ে রাসায়নিক স্প্রে বা কেমিক্যাল প্রয়োগ করে। এতে ভুক্তভোগী বিভ্রান্ত হয়ে অপরাধীদের নির্দেশনা অনুযায়ী স্বর্ণালংকার ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন। তিনি আরও বলেন, এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা ও অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোর অবস্থান বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST