1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুর ও কোটচাঁদপুরে বিদেশি সংস্থার উদ্যোগে অসহায় ও দিনমজুরদের মাঝে নগদ অর্থ বিতরণ
July 4, 2026, 2:33 am
Title :
মহেশপুর ও কোটচাঁদপুরে বিদেশি সংস্থার উদ্যোগে অসহায় ও দিনমজুরদের মাঝে নগদ অর্থ বিতরণ নওগাঁয় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার আদিবাসী শব্দের সঠিক ধারণা ও অধিকারের অন্তর্ভুক্তি সাঁওতাল বিদ্রোহের ১৬১ বছর আদিবাসীদের প্রাপ্তি ও অধিকারের লড়াই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ২০২৬ আদিবাসীদের আইনি সুরক্ষা পৈত্রিক জমি থেকে উচ্ছেদ বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করা প্রয়োজন চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় এক যুবকের ভ্রাম্যমাণ আদালতে জেল জরুরি বিজ্ঞপ্তি মানবিক সহযোগিতা

মহেশপুর ও কোটচাঁদপুরে বিদেশি সংস্থার উদ্যোগে অসহায় ও দিনমজুরদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • 70 Time View

নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্র, দিনমজুর ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছেন এক তরুণ।

মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম নামের ওই যুবক নিজ উদ্যোগে এই মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

​জানা গেছে, একটি বিদেশি সংস্থার আর্থিক সহযোগিতায় শরিফুল ইসলাম দুই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারগুলোর সন্ধান করেন।

পরে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী ও দিনমজুরদের তালিকা তৈরি করে তাদের মাঝে ৩০০ এবং ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

​নগদ অর্থ সহায়তাপ্রাপ্ত বেশ কয়েকজন দিনমজুর ও অসহায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সংকটকালীন সময়ে এই সামান্য অর্থটুকু আমাদের দৈনিক চাল-ডাল কেনার কাজে অনেক বড় সাহায্য করবে।

আমাদের কথা চিন্তা করে যারা এই টাকা পাঠিয়েছেন এবং যিনি কষ্ট করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

​অর্থ বিতরণ প্রসঙ্গে তরুণ শরিফুল ইসলাম বলেন, “আমাদের সমাজে অনেকেই আছেন যারা দিনে এনে দিনে খান, বর্তমান পরিস্থিতিতে তারা খুব কষ্টে দিনাতিপাত করছেন।

একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছিল।

আমি চেষ্টা করেছি প্রকৃত হকদার ও অসহায় মানুষের কাছে যেন এই আমানত সঠিকভাবে পৌঁছায়। আগামীতেও এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

​এলাকার সচেতন মহল তরুণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের অন্য সামর্থ্যবান ও যুবসমাজকে এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST