1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির উপকরণসহ ১ জন গ্রেফতার
July 6, 2026, 2:38 am
Title :
ব্যক্তিগত স্বার্থের রাজনীতি ও সমাজসেবার দ্বিমুখী বাস্তবতা মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির উপকরণসহ ১ জন গ্রেফতার শৈলকুপার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬ শৈলকুপার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬ নওগাঁর পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক মহেশপুর ও কোটচাঁদপুরে বিদেশি সংস্থার উদ্যোগে অসহায় ও দিনমজুরদের মাঝে নগদ অর্থ বিতরণ নওগাঁয় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার আদিবাসী শব্দের সঠিক ধারণা ও অধিকারের অন্তর্ভুক্তি সাঁওতাল বিদ্রোহের ১৬১ বছর আদিবাসীদের প্রাপ্তি ও অধিকারের লড়াই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ২০২৬

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির উপকরণসহ ১ জন গ্রেফতার

  • Update Time : রবিবার, জুলাই ৫, ২০২৬
  • 31 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির উপকরণসহ ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামের একটি বসতবাড়ীতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৪০০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয় এবং চোলাইমদ উৎপাদনের ব্যবহৃত আস্তানা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে শ্রী দিপু পাহান (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি পিতা– রাজেন্দ্র পাহান, সাং– কালাচিতা, থানা– মান্দা, জেলা– নওগাঁ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরির উপকরণ সংরক্ষণ ও বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা যায়। নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিয়ামতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST