1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান
July 10, 2026, 1:33 am
Title :
বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা জীবননগরে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ জমি পরিমাপের সময় মারধর ও হুমকি, জীবননগর থানায় লিখিত অভিযোগ

বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
  • 11 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: বেতন-ভাতা বৃদ্ধি এবং কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার (ইউএনও) এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন শাখা পোস্ট অফিসের কর্মীরা। স্মারকলিপিতে কর্মীরা তাদের দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— (১) বেতন-ভাতা বৃদ্ধি এবং (২) কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান। এ সময় উপস্থিত ছিলেন বলুহর পোস্ট অফিসের পোস্টম্যান মো. আশরাফুজ্জামান মিন্টু, শেরখালী পোস্ট অফিসের রানার আক্তার হোসেন, তালসার পোস্ট অফিসের পোস্টম্যান রবিউল ইসলাম, শিশুতলা পোস্ট অফিসের কর্মী শাহনাজ পারভীন, শেরখালী পোস্ট অফিসের পোস্টম্যান কামাল হোসেন এবং বিদ্যাধরপুর পোস্ট অফিসের রানার রুনা,সহ আরও অনেকে। আন্দোলনরত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই তাদের যৌক্তিক দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST