
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান জনাব মো. নুরুল হক-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান জনাব মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপারেল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রদীপ জয়, দৈনিক আমাদের দিন-এর সম্পাদক ও প্রকাশক বি. এম. শাহ আলম, এবং সিবি সাংবাদিক ফেডারেল কমিটির সভাপতি মো. ওয়াসেল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার সভাপতি এস. এম. জিয়াউল হক। ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো. তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মানবাধিকার, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যানকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা গ্রাম পুলিশের কল্যাণ, মর্যাদা বৃদ্ধি এবং তাদের বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ে মাত্র ৭,৫০০ টাকায় একটি সংসার পরিচালনা প্রায় অসম্ভব। একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন গ্রাম পুলিশ।
Leave a Reply