1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ
August 24, 2026, 3:07 am
Title :
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ

  • Update Time : রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • 57 Time View

আব্দুর রহিম (ঝিনাইদহ) প্রতিনিধি:
‎ঝিনাইদহের মহেশপুর উপজেলার এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
‎গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।
‎অনুমোদিত কমিটিতে জনাব মো. খালেক মাসুদকে সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), জনাব মো. তাহির আলীকে সাধারণ শিক্ষক সদস্য এবং জনাব মো. জিয়াউর রহমানকে অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
‎এদিকে নতুন এডহক কমিটি গঠনের ফলে বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসন, জবাবদিহিতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST