1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
August 21, 2026, 1:55 am
Title :
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অবৈধ প্রেমের প্রতিদান নির্মম মৃত্যু বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউএনওর হস্তক্ষেপে ৬ মাস ধরে বুক সমান কাঁদায় বাধা চার মহিষ উদ্ধার নওগাঁর ” ঐতিহাসিক আলতা দিঘী “-তে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি এবং অনুমোদন জন্ম-মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে প্রথম শাহজাদপুর

ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
  • 22 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলম বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের আমাইতাড়া থেকে ফতেপুরগাড়ী পাকা রাস্তার মাঝামাঝি চকভবানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চকভবানী এলাকায় একটি ছোট ব্রিজের ওপর ফাঁকা জায়গা থেকে আলম বাবুকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলম বাবু নওগাঁর ধামইরহাট উপজেলার চকবদন গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST