1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর " ঐতিহাসিক আলতা দিঘী "-তে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি এবং অনুমোদন
August 18, 2026, 4:12 pm
Title :
নওগাঁর ” ঐতিহাসিক আলতা দিঘী “-তে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি এবং অনুমোদন জন্ম-মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে প্রথম শাহজাদপুর ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১ উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল কুষ্টিয়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে নওগাঁয় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান নওগাঁয় সহস্রাধিক লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেফতার, কারখানা ধ্বংস ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 

নওগাঁর ” ঐতিহাসিক আলতা দিঘী “-তে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি এবং অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  • 19 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসে অবস্থিত ঐতিহাসিক আলতা দিঘী তে গত কাল ১৭/০৮/২৬ সমবার বেলা ১০ টায় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার ১১টি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের কার্য ও সুসম্পন্ন হয়েছে। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান। বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সাবলিল ভাষায় উপস্থাপনা করেন অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের আছির উদ্দিন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নওগাঁ জেলা প্রতিনিধি মো. মাফুজুর রহমান এবং গণকণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মোসেকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলাম। এ সময় জেলার ১১টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা করার প্রতি বিশেষ গুরুত্বআরোপ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। প্রধান অতিথি জ্বনাব মিন্টু রহমান সাংবাদিকদের দায়িত্ব পালনের পাশাপাশি নামাজ – বন্দেগি করার প্রতি বিশেষ একরূপ তাগিদ ও প্রদান করেন। আবহাওয়া একটু বৈরী থাকলেও এই আলোচনা সভা সাফল্য মন্ডিত হয়েছে বলেও আগত সাংবাদিক বৃন্দ মত প্রকাশ করেন। বিশেষ করে একেবারে সীমান্তের কাছে ঐতিহাসিক স্থানে হওয়ায় সাংবাদিকগন ছিলেন মহা খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST