1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ
August 25, 2026, 12:07 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ

  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • 7 Time View

জীবননগর প্রতিনিধি: ‘শহর থেকে গ্রামে, ডাক্তার এখন কাছে’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) উপজেলার বাঁকা ব্রিক ফিল্ড মোড়ের যাত্রী ছাউনির ঠিক পেছনে অবস্থিত মা-বাবার দোয়া মেডিকেল হলে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের চিকিৎসকের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়। বিশেষ করে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে ঢাকার চিকিৎসকদের সঙ্গে রোগীদের পরামর্শের সুযোগ করে দেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. শুভজিৎ পাইক,এমবিবিএস, পিজিটি—শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ডা. আরশী তাসনীম, এমবিবিএস, মেডিকেল অফিসার, উপশম প্লাস, বনানী, ঢাকা। কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং পিক-ফ্লো মিটারের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী রোগীদের চিকিৎসা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের অনেকেই সময় ও অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবাকে গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মারুফ হোসেন ,অগ্রণী গবেষক, ফেম পিবিএক্স, ফেমআইটি এবং ব্রাইট লাইট একাডেমির প্রতিষ্ঠাতা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST