1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ
July 12, 2026, 2:15 am
Title :
নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ

  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬
  • 27 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন। দণ্ডিতরা হলেন—বেলজার (২০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড), রিমন (২০০ টাকা জরিমানা ও ৫ মাস), কালাম (২০০ টাকা জরিমানা ও ৪ মাস), সবুজ (১০০ টাকা জরিমানা ও ৫ মাস), সোহেল (১০০ টাকা জরিমানা ও ৫ মাস), মাসুদ (১০০ টাকা জরিমানা ও ৩ মাস) এবং রুবেল (১০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)। পুলিশ জানায়, সাজা কার্যকরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডিতদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST