1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ৫০০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেপ্তার।
August 2, 2026, 4:08 am
Title :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন ভিসা প্রতারক চক্রের শিকারে ৭২ বছরের সমাজসেবক নূরুল হক নওগাঁয় ৫০০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেপ্তার। যান্ত্রিক নৌকার দাপুটে হওয়ায় বিলুপ্তির পথে ” ডিঙ্গি নৌকা “ পুলিশের দুর্নীতি ও আসামিদের তৎপরতা ঢাকতে মরিয়া পক্ষ, ভুক্তভোগীর ওপর চাপ নওগাঁর পত্নীতলায় গন অভ্যুত্থান দিবস আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় ৫০০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেপ্তার।

  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬
  • 39 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে চোলাই মদবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় দুইজন চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে—এমন তথ্য নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে পৌঁছালে তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে গত ৩১ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর গ্রামে অভিযান চালায়। অভিযানে প্রায় ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়।

একই সঙ্গে দুইজন চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)। তারা উভয়েই মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে এবং নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নওগাঁ জেলা পুলিশ মাদক নির্মূল ও মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST