1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যান্ত্রিক নৌকার দাপুটে হওয়ায় বিলুপ্তির পথে " ডিঙ্গি নৌকা "
August 1, 2026, 3:04 am
Title :
যান্ত্রিক নৌকার দাপুটে হওয়ায় বিলুপ্তির পথে ” ডিঙ্গি নৌকা “ পুলিশের দুর্নীতি ও আসামিদের তৎপরতা ঢাকতে মরিয়া পক্ষ, ভুক্তভোগীর ওপর চাপ নওগাঁর পত্নীতলায় গন অভ্যুত্থান দিবস আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁ সদর থানার অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত এখন কৃষকসমাজ দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি

যান্ত্রিক নৌকার দাপুটে হওয়ায় বিলুপ্তির পথে ” ডিঙ্গি নৌকা “

  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • 10 Time View

। রিজওয়ান, নওগাঁ। পত্নী তলা ( নওগাঁ) ৩১/০৭/২৬ জুম্মাবার। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামুইরহাট ও ঐতিহাসিক পুরাকীর্তিতে ভরা পত্নী তলা উপজেলার অন্তর্ভুক্ত ভাইরাল ঘুগসী বিল( ঘুপসি বিল) এর নান্দাশ এলকার সুবিশাল জলরাশি তে ইদানীং জলপ্রেমী পর্যটকদের উপচে পড়া ভীড় সত্যি ই চোখে পড়ার মতো। এখানে এ বছরের পূর্বে এরকম জনসমাগম কোনদিনই হয় নাই। এ বছরই প্রথম ভাইরাল হয়েছে এই ঘুগসী বিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত রূপবৈচিত্র। এর রূপে মুগ্ধ হয়ে ছুটে আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণ পিপাসী নর- নারী,যুবক- যুবতীগন। এই ঘুগসী বিল এপাড়ে পত্নী তলার আমাইড় ইউনিয়নের নান্দাশ,বসকইল,দেঁগাও বা চকভবানী মৌজা, ওপাড়ে ঈশবপুর বা ইউসুফপুর ইউনিয়নের চক্ চান্দিরা যা পাল বংশীয় রাজা চান্দিলালের আবাসভূমি খ্যাত চান্দিরার বন,এই বনে রয়েছে রাজা চান্দিলালের খননকৃত ৩৬৫ টি পুকুর, এছাড়া ও ধামুইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের গকুল ব্রীজের সৌন্দর্য মন্ডিত বিলাঞ্চল।এ সবই ঘুগসী বিলের সৌন্দর্য মন্ডিত এলাকা। আগত অতিথিদের আনন্দ দানের জন্য রয়েছে স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকা। রয়েছে গুটিকয়েক ডিঙ্গি নৌকা, কিন্তু স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার দাপুটে হাওয়ায় ডিঙি নৌকার মাঝিগন দিশেহারা। নেই কোন যাত্রী, তীর্থের কাকের মতো বসে রয়েছে তারা। স্পিডবোটের জনপ্রতি ভাড়া ১৫০/২০০ টাকা,ইঞ্জিনচালিত নৌকার জনপ্রতি ভাড়া ১০০ টাকা, ডিঙি নৌকায় জনপ্রতি ভাড়া মাত্র ৫০ টাকা, তবুও যাত্রী নেই। বসকইলের তুখোড় ডিঙি নৌকার মাঝি জুয়েল রানার আপসোস ভরা আকুতিতে তার ডিঙি নৌকায় চড়ে ঘুগসী বিলের সৌন্দর্য উপভোগ করেছেন আগামীর দর্পন এর সাংবাদিক আলহাজ্ব মোঃ রিজওয়ান হোসেন। সঙ্গে ছিল তার একমাত্র কন্যারত্নটিও। ডিঙি নৌকায় ভ্রমণের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন,জুয়েল রানার মায়া ভরা আকুতির যথার্থ কারন রয়েছে, ডিঙি নৌকা বা নায়ে ভ্রমণের মজাই আলাদা। কিন্তু আধুনিক প্রযুক্তির দাপুটে হস্ত চালিত নৌকার কদর অনেকটাই ম্লান হ’য়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST