
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ এহসানুল হক জুয়েল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোসলেম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিলন হোসেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, নওগাঁ জেলার শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
Leave a Reply