1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ
September 13, 2026, 9:24 pm
Title :
মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা

সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • 18 Time View

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফজলে রাব্বীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেতারা।

​বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।

​সাক্ষাৎকালে বিভাগীয় সভাপতি কে এম রুবেল সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি সীতাকুণ্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী সত্য, ন্যায় ও বৈধ কাজের পক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

​সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি সাহাদাত হোসেন (বিডি লাইভ২৪ নিউজ), সাধারণ সম্পাদক রেজাউল করিম হেলাল (দৈনিক দেশ প্রতিদিন), সহ-সভাপতি এ জেড ভূঁইয়া রাজু (দৈনিক আগামীর দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন (দৈনিক জবাবদিহি), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন (দৈনিক জনবাণী), অর্থ সম্পাদক হাসান তারেক (দৈনিক ঢাকা) এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহকারী ক্রীড়া সম্পাদক শাহ আলম সাজু তালুকদারসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST